মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আ”লীগ সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আ”লীগের সাধারন সম্পাদক আজাহার হোসেন মোল্লা ও তার বাহিনীর বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া যায়।
স্থানীয় সুত্রে জানাযায়, আজাহার হোসেন ও তার লোকজন দীর্ঘদিন ধরে রজতরেখা নদীতে চাঁদাবাজি করে আসছে। তার বাহিনীতে রয়েছে সোমলেম,মোল্লাকান্দির শিপনসহ ১৫/২০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ। এই সন্ত্রাসী গ্রুপের সদস্যরা আজাহার মোল্লার নেতৃত্বে এবং তার ছত্রছায়ায় নানা ধরনের অপরাধ অপকর্ম করে থাকে। নদীতে চলচলকারী বালুভর্তি বাল্গহেড থেকে জোর করে চাঁদা আদায় এবং চাঁদা না দিলে বাল্গহেড শ্রমিকদের মারধর করারসহ নানান ধরনের অভিযোগ করেছে স্থানীয়রা। আজাহার মোল্লা কংশপুরা গ্রামের আ”লীগ নেতা মোস্তফা মোল্লার ছেলে স্থানীয় ইউপি সদস্য স্বপন মেম্বার জানান, প্রতি বছর ৬ নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদ আজাহার মোল্লা তার লোক দিয়ে ড্রেজারে ডাকাতি করায়। গত বছর ৫ জনকে আটক করেছিলাম। গতবার তারা আড়াই লাখ টাকা চাঁদা নিয়েছে ।
এবারও কয়েকদিন আগে অস্ত্রপাতি নিয়ে ট্রলারযোগে এসে মহড়া দিয়ে গেছে আর হুমকি দিছে যে বালুর এই প্রজেক্ট ভরাট করতে হলে আমাকে ১ লক্ষ টাকা দিতে হবে। ঢালীকান্দি গুচ্ছ গ্রামের পাশে রজতরেখা নদী দিয়ে সেরাজাবাদ নতুন মাদরাসার কাজ চলছে সেখানে বালু ভরাট হচ্ছে । পুরান ভবনের পাশেও ভরাট হচ্ছে । তারা ভরাট কাজে বাঁদা দিয়েছে। টাকা না দিলে বালু ভরাট করতে দিবে না আমিও ওদের আমি টাকা দেইনি। চাঁদা না দেয়ায় ড্রেজারের লোকজনদের মারধর করে চলে গেছে । মোল্লাকান্দি টেকে রজতরেখা নদীতে ওদের একটা স্পট আছে বালুথর্তি ট্রলার আসলে মারধর করে টাকা নেয় ।
প্রতিটা বাল্গহেট থেকে ৫০০-৬০০ টাকা চাঁদা নেয় না দিলে মারধর করে। মাদরাসার বালু ভরাট কাজে বাঁদা দিয়ে চাঁদা দাবি করেছে আজাহার বাহনী। এ ঘটনায় আমি বাদী হয়ে আজাহারসহ তার সহযোগিদের নামে সদর থানায় লিখিত অভিযোগ করেছি।
ড্রেজার মালিক ফারুক জানান, সোমলেম, শিপন গ্রুপ চাঁদা না পেয়ে আমাদের ড্রেজারের স্টাফদের মারধর করেছে। মকবুল, দুদু নামের ২জন ড্রেজার স্টাফ গ্ররুত্বর আহত হন। তারা হুমকি দিয়ে গেছে ড্রেজার চালাতে হলে আজাহার মোল্লাকে ১ লক্ষ টাকা চাঁদা দিতে হবে।
এ ব্যাপারে জানতে চাইলে আজাহার হোসেন মোল্লা বলেন, এ ঘটনার সাথে অন্য এলাকার মানুষ জড়িত।এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। রাজনৈতিক ভাবে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে। আমি এবং আমার কোন লোক এই ঘটনার সাথে জড়িত না।
মুন্সীগঞ্জ সদর থানার এস আই মো: মহিউদ্দিন বলেন, এ ঘটনায় চাঁদাবাজি ও মারধর করার একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে।
স/এষ্

