ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে ঝোপ তৈরী করে অবৈধ পন্থায় মাছ শিকার

admin
অক্টোবর ৬, ২০২০ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

এম এম রহমান: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী, ফুলদি এবং মেঘনার শাখা নদীগুলোতে বাঁশ, গাছের ডালপালার ঝোপ তৈরী করে নদীর গতিপথ এবং নৌযান চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। ঝোপগুলোতে প্রভাবশালীরা মাছ খাবার দিয়ে আটকে রেখে ডিমসহ গুঁড়ো মাছও নিধন করেছে।

প্রশাসনের নজরদারি না থাকায় সারাবছর অবৈধ পন্থায় মৎস শিকার করেই চলছে মৌসুমী মৎস্য ব্যবসায়ীরা। এতে করে সাধারন জেলেরা নদীতে মাছ না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছে।

সরেজমিনে গজারিয়া উপজেলার চারপাশের নদী ঘুরে দেখা গেছে, ইছমানির চর, হোসেন্দি, ফুলদি এবং মেঘনা নদীর গজারিয়া লঞ্চঘাট এলাকায়, রসুলপুরসহ এলাকার নদী ও শাখা নদীগুলো দখল করে বাঁশ, গাছের ডালপালা এবং রশি দিয়ে গোলাকার বৃত্ত বানিয়ে কচুরিপানা রেখে মাছের ঝোপ ফেলা হয়েছে পাঁচ শতাধিক।এসব ঝোপে বিভিন্ন প্রকারের ছোটবড় মাছ,ডিমওয়ালা চিংড়িমাছ ও পোনা মাছেরা আশ্রয় নেয়।

কিছুদিন পর বাঁশের ফালা ও মাছ ধরার বিশাল আকৃতির জাল দিয়ে ঝোপের চারদিক ঘিরে ফেলে মৌসুমী জেলেরা। ছোট ছিদ্রযুক্ত জাল দিয়ে ঝোপে আটকাপরা মাছ তুলে আনা হয়। বাদ পরছেনা ছোট পোনা মাছ থেকে শুরু করে জলে থাকা অন্য জলজ প্রানীও।

নষ্ট হচ্ছে জীববৈচিত্র। গজারিয়ার ফুলদি নদী এবং হোসেন্দি যাওয়ার পথে নৌপথে যাতায়াতে প্রধান বাঁধা হয়ে দাঁড়িয়েছে এই অবৈধ মাছের ঝোপ।

স্থানীয় আব্দুল দেওয়ান জানান, এলাকার প্রভাবশালীরা এই এলাকায় অসংখ্য মাছের ঝোপ তৈরী করেছে। এক একটা ঝোপ থেকে পাঁচ থেকে দশ লক্ষ টাকার মাছ পাওয়া যায়। এতে করে এলাকায় যার প্রভাব আছে সেই ব্যক্তিই ঝোপ তৈরী করে। ঝোপগুলোর কারণে ঠিকমত লঞ্চ ও ট্রলার চলাচল করতে পারেনা।

লোকজনের আসা-যাওয়ায় বিলম্ব হওয়ার হেসেন্দি বাজারে লোকসমাগম কমে গেছে। মাছের ঝোপে থাকা বাড়তি ঝামেলা কচুরিপানা। ঝোপে ব্যবহার করা কচুরিপানা শুকনো মৌসুমে নদীর পার ঘেষে কৃষি জমিতে পরে থাকার কারনে কৃষকের কৃষিকাজ ব্যহত হয়।তিনি আরো বলেন, প্রভাবশালী ব্যাক্তিরা ৫ থেকে ৬ লাখ টাকা খরচ করে এক একটি ঝোপ তৈরে করে।

একটি ঝোপ থেকে সর্বোচ্চ ১০ থেকে ১২ লাখ টাকার মাছ বিক্রি করে লাভবান হচ্ছে।অথচ তাদের কারণে প্রকৃত জেলেরা নদীতে মাছ ধরতে পারেনা। এলাকাবাসী তাদের কাছে জিম্মি হয়ে পরেছে।

মেঘনা নদীতে মাছ ধরতে আসা জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, নদীতে গাছের ডালপালা ফেলে তৈরী করা ঝোপের ভেতরে মাছের খাবার দেওয়ার কারণে নদীর সব ধরনের মাছ ঝোপের ভেতরে আটকা পড়ছে। এ কারণে সাধারণ জেলেরা নদীতে জাল ফেলে মাছ পাচ্ছে না। মাছ না পেয়ে অভাব অনটনে তাদের সংসার চলছে। গত বছর নদীর পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে ঝোপ দিলেও এ বছর আরও বেশি এলাকায় ঝোপ দেওয়া হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল জানান, জেলার বিভিন্ন এলাকার নদীগুলোতে কিছু অসাধু ব্যবসায়ীরা ঝোপ তৈরী করেছে। একদিকে কারেন্টজাল অভিযান অন্যদিকে মা ইলিশ সংরক্ষনে সরকারী নিষেধাজ্ঞার বিষয়ে জেলেদের সতর্ক করা হচ্ছে। জনবল সংকটের কারনে আমরা সব বিষয়গুলো নিয়ে কাজ করতে বেগ পেতে হচ্ছে। তবে অতি দ্রুত সময়ে নদীর ঝোপের বিষয়ে অভিযান পরিচালনা করা হবে।

স/এষ্