ঢাকারবিবার , ১৫ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে ডাকাতির সময় ২ নৌ ডাকাত ,আটক আহত ৭

admin
এপ্রিল ১৫, ২০১৮ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের চরাঞ্চলের মেঘনা নদীতে ডাকাতি করার সময় ২ নৌ ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা । স্থানীয় সুত্রে জানা গেছে, সদর উপজেলার মেঘনা তীরবর্তী বকচর গ্রামের পাশে মেঘনা নদীতে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল মধ্যরাতে ডাকাতি করিতেছিলো । ডাকাতের কবলে পড়া ট্রলার চালক ও তেলবাহী জাহাজের চালকরা ডাকাত ডাকাত চিৎকার করে। তাদের ডাক চিৎকার শুনে স্থানীয় জেলেরা এগিয়ে আসে ।

এ সময় ডাকাত দল জেলেদের উপর হামলা করে এতে জেলে সবুজ, আরিফ, আজমত, সেলিম ও রুস্তমসহ ৭ জেলে আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় জেলেরা ট্রলার দিয়ে ধাওয়া করে ১.তাজুল (২৫) পিতা- আলী আকবর সাং-মহনপুর থানা মতলব উত্তর ২. মো: হাবিল (২০) পিতামৃত- রুস্তম মন্ডল শিলই মুন্সীগঞ্জ সদর এই দু”জনকে আটক করে বকচর গ্রামে নিয়ে আসা হয় । বাকী ডাকাতরা স্থানীয়দের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ ডাকাতদের আটক করে থানায় নিয়ে আসে ।

মুন্সীগঞ্জ সদর থানার এস আই মোজাম্মেল জানান, ডাকাতির প্রস্তুতির সময় স্থানীয়রা ধাওয়া করে ২ জনকে আটকে রেখে খবর দেয় । বাকীরা পালিয়ে যায় । আটককৃতরা নৌপথে চাঁদাবাজি করতেছিলো । এদের বিরুদ্ধে মামলা দায়ের সাপেক্ষে আদালতে পাঠানো হবে ।

স/এষ্