ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু দিয়ে সকল গণপরিবহন চলাচল বন্ধ

admin
এপ্রিল ৭, ২০২০ ৯:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

এম এম রহমান, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলা শহর থেকে ঢাকা নারায়ণগঞ্জ যাওয়া আসার একমাত্র প্রবেশদ্বার মুক্তারপুর সেতু দিয়ে সকল প্রকার গণপরিবহন চলাচল নিষেধ করেছে প্রশাসন।মুন্সীগঞ্জে পন্য বাহী যানবাহ ছাড়া সকল ধরনের যানবাহ চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার বিকেল থেকে মুক্তার পুর ব্রিজের দুই পারে চেক পোষ্ট বসিয়ে যানবাহন প্রবেশ বা জেলা থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। ফলে পরবর্তি নির্দেশনা না দেয়া পর্যন্ত গনপরিবহন চলাচল বন্ধ থাকবে।

প্রশাসন সূত্রে জানাগেছে,করোনা সংক্রমন রোধ করতে মুন্সীগঞ্জের ঢুকার প্রধান পথ মুক্তার পুর ব্রিজ আটকে দেয়া হয়েছে। শুধু পন্যবাহী যানবাহন এবং জরুরি সেবাদান কারী যানবাহন চলাচল করতে পারবে ।

মুন্সীগঞ্জ ট্রাফিক বিভাগের সার্জেন কামরুজ্জামান জুয়েল জানান,সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে এবং করোনা ভাইরাস সংক্রমন এড়াতে। মুন্সীগঞ্জে গন পরিবহন ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছেনা। পরবর্তি নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

স/এষ্