মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের বকচর গ্রামে বকচর সমাজ কল্যান সংঘের উদ্যোগে অসহায় গরীবদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে । শনিবার দুপুরে বকচর গুদারাঘাট এলাকায় গরীব অসহায় ১২০টি পরিবারের মঝে কম্বল বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বকচর সরকারী প্রাথমিক বিদ্যালযের ম্যানেজিং কমিটির সভাপতি মনির হোসেন হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী ছলেমান ফকির, ছামছু হাওলাদার, সমাজ সেবক আব্দুর রশিদ মাঝি, মহিউদ্দিন ফকির, শাখাওয়াত শাওন,বকচর সমাজ কল্যান সংঘের দপ্তর সম্পাদক দাদন ফকির প্রমুখ।
স/এন

