মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তার পুরে অবস্থিতি আইডিয়াল টেক্সটাইল মিলে ও কাপড়ের গোডাউনে বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে আগুন লাগে । প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয় এবং শ্রমিক সুত্রে জানাযায়, গ্যাস ওয়েল্ডিং এ কাজ করার সময় গ্যাসের সঙ্গে ক্যামিকেলের সংসম্পর্শ হয়ে আগুনের সুত্র পাত হয় । এ সময় গোডাইনে থাকা কর্মীরা ক্যামিকেলের বিষাক্ত ধোয়ায় দম বন্ধ হয়ে ৬ জন শ্রমিক নিহত হয় । নিহতরা হলেন. নাজমুল (২০),ইসরাফিল (১৮) উজ্জল (২০) নাজমা (৫৫) বাবুর্চি হাসিনা (৫০) এবং রতন (২৫) । তবে অগ্নিকান্ডে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাও জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শওকত আলী জোয়াদ্দার জানান, গ্যাস ওয়েল্ডিং এর সাথে ক্যামিকেলের সংস্পর্শে আগুন সুত্রপাত হয় । আমরা ৬ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছি । এদিকে জেলা প্রশাসক সায়লা ফারজানা ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসকের নির্দেশে আইডিয়াল টেক্সটাইল মিলের জিএমসহ চার জন কর্মকর্তাকে আটক করা হয় । অপরদিকে নিহত শ্রমিকদের দাফন কার্য সম্পন্ন করার জন্য নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে প্রদান করেন। #
স/মা

