ঢাকাবুধবার , ৩ অক্টোবর ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আ”লীগ নেতাকে বহিস্কারের দাবীতে ঝাড়ু মিছিল


অক্টোবর ৩, ২০১৮ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় আওয়ামীলীগ সভাপতি জগলুল হাওলাদার ভুতুর দেওয়া নারী নেতৃত্ব ও সাম্প্রদায়িক বক্তব্যের প্রতিবাদ ও দল থেকে বহিস্কারের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেছে করেছে উপজেলা আ’লীগ নেতাকর্মীরা । বুধবার সকালে আওয়ামীলীগের ব্যানারে উপজেলা বাজারের সামনে থেকে একটি বিক্ষোভ ও ঝাড় মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা থেকে টঙ্গীবাড়ী থানা হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। এতে অংশনেয় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অংগসংগঠন কয়েক হাজার নেতাকর্মি।

এসময় উপজেলার আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝির সভাপতিত্বে সমাবেশে ভূতু হাওলাদারে বহিস্কারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন,উপজেলার চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াহীদ,উপজেলার আওয়ামীলীগীরে সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক,ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল,মহিলা ভাইস চেয়ারম্যান এমেলি পারভিন,কামার খাড়া ইউপি চেয়ারম্যান মো. মহিউদ্দিন হাওলাদার,আউটশাহী ইউপি চেয়ারম্যান জহিরুল হক লিটন ঢালীসহ আরো অনেকে।
উল্লেখ্য, সম্প্রতি কথিত টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামীলীগের ব্যানারে আয়োজিত এক সভায় আওয়ামীলীগের সভাপতি জগলুল হালদার ভুতু নারী নেতৃত্ব ও হিন্দু ক্ষমতায়ন নিয়ে আপত্তিকর বক্তব্য রাখেন।
স/রর