ঢাকাশনিবার , ৪ আগস্ট ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জের গজারিয়ায় শিক্ষার্থী আন্দোলনের উসকানি দাতা যুবক আটক


আগস্ট ৪, ২০১৮ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় ঢাকা চট্রগ্রাম মহাসড়কে শিক্ষার্থী আন্দোলনে উসকানি দাতাকে হিসেবে মো: ইমরান ভূইয়া নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সকালে ঢাকা চট্রগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করে গজারিয়া থানা পুলিশ। আটককৃত যুবক উপজেলার রসুলপুর গ্রামের আরশাদ ভূইয়ার ছেলে মোঃ ইমরান ভূইয়া(৩৫)। স্থানীয়রা জানান, ইমরান দৈনিক আলোকিত সকাল পত্রিকার গজারিয়া উপজেলা প্রতিনিধি নিজেকে দাবি করেন। তার ফেসবুক আইডিতে ঢাকা চট্রগ্রাম মহাসড়ক অবরোধ কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশ নেয়ার আহব্বান জানিয়ে সংবাদ পোষ্ট করেছেন ।

গজারিয়া থানা ইনচার্জ মোঃ হারুন অর রশিদ জানান শনিবার সকালে রসুলপুর এলাকা থেকে ইমরান ভূইয়াকে আটক করা হয়। ইমরান ভূইয়া দেশে চলমান শিক্ষার্থী আন্দোলনের জের ধরে গজারিয়ায় মহাসড়ক অবরোধ কর্মসূচিতে গত শুক্রবার এবং শনিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কে উসকানি দাতা হিসেবে কাজ করেছে। তার নিজের ফেইস বুক আইডিতে পোষ্ট করা সংবাদ তা প্রমান করে। উর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে তার বিরোদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে ।
স/রহ