ঢাকাশনিবার , ৩০ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় পিতা পুত্র গুরুতর আহত

admin
মে ৩০, ২০২০ ১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: বাড়ীর সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতি পক্ষের হামলায় পিতা পুত্র গুরুতর জখম হয়েছে। আহতদের আশংকা জনক অবস্থায় গজারিয়া ভবেরচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে গজারিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গজারিয়া সদর উপজেলার ২ নং ওয়ার্ড, গজারিয়া লঞ্চঘাট বাজার সংলগ্ন এলাকার মৃত বিশু বেপারির পুত্র শহিদুল্লাহ বেপারির নিজ বাড়িতে ২৯ মে বেলা ১১ ঘটিকার সময়ে বেয়াইনি দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে অনুপ্রবেশ করে- মৃত হারুন রশীদ ছেলে জাহাঙ্গীর (৪৫) জাহাঙ্গীরের দুই ছেলে আজিম (১৯) সিয়াম (১৮)সহ অঙ্গাত কয়েকজন মিলে অবৈধভাবে সীমানা নির্ধারণ করার পায়তারা করে।

এতে শহিদুল্লাহ বেপারি ও তার ছেলে সোবহান বেপারি মৌখিক বাধা প্রদান করিলে উল্লেখিত সংঘবদ্ধ সন্ত্রাসীর দল ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি হামলা চালায়। হামলায় শহিদুল্লা বেপারি ও তার ছেলে সোবহান বেপারি গুরুতর রক্তাক্ত জখম হয়। আশংকা জনক অবস্থায় গজারিয়া হসপিটালে ভর্তি করা হয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল হোসাইন জানান, এ ঘটনায় বিষয়ে আমার জানা নেই। তবে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।

স/এষ্