মুজিব শতবর্ষ আন্তর্জাতিক গোজোরিউ কারাতে নেপাল দলগত চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বাশাআপ এসোসিয়েশন ও বাংলাদেশ গোজোরিউ কারাতে ফেডারেশন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোজোরিউ কারাতে প্রতিযোগিতায় নেপাল দলগত চ্যাম্পিয়ন হয়েছে।
২৪টি ইভেন্টের মধ্যে হিমালয় কন্যার দেশটি ১০টি স্বর্ণ, ১২টি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জসহ মোট ৩৭টি পদক পেয়ে এ কৃতিত্ব অর্জন করে।
এদিকে ভারত ৮টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জসহ ২৬টি পদক নিয়ে প্রথম রানার্সআপ হয়েছে। অপরদিকে স্বাগতিক বাংলাদেশ ৬টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জসহ ২৫টি পদক জিতে দ্বিতীয় রানার্সআপ হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানতে অনুষ্ঠিত দুইদিনব্যাপী এ প্রতিযোগিতায় ভারত, নেপাল ও বাংলাদেশসহ মোট ১৬০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
স/এষ্

