ঢাকাশুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুজিববর্ষে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপণ

admin
সেপ্টেম্বর ২৫, ২০২০ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে নরসিংদী জেলার সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ২৪ সেপ্টেম্বর ২০২০ বৃহষ্পতিবার এ কর্মসূচি পালন করা হয়। “মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।

বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের মূল এবং ঢাকা বিভাগের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল ।

এসময় তার সাথে নরসিংদীর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ আলম মিয়া এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সদর উপজেলা ভূমি অফিস এবং হাজিপুর ও মাধবদী ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে আম, আতা, আমড়া, কামরাঙ্গাসহ বিভিন্ন ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়। এ সময় প্রধান অতিথি ডিএলআরসি জামীল রোপিত বৃক্ষসমূহের যথাযথ পরিচর্যার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

স/এষ্