ঢাকাবৃহস্পতিবার , ৩ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুক্তামনির এই রোগটি ভালো হবার নয়

admin
আগস্ট ৩, ২০১৭ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

বিরল চর্মরোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনির অসুখ আরোগ্যযোগ্য নয় এবং সেটি অস্ত্রোপচার করার মতোও নয়। তার হাতটি কেটে ফেলা হবে কি না সে বিষয়ে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটের মুক্তামনির মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

সম্প্রতি সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল মুক্তামনিকে ভিডিওতে দেখে এবং তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকদের এই মন্তব্য করেন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

ড. সামন্তলাল সেন বলেন, মুক্তামনির বায়োপসি (Biopsy) করার প্রয়োজন ছিল। তবে তার রক্তের প্লেটিলেট বারবার কমে যাওয়ার কারণে বায়োপসি পরীক্ষা প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছিল। গত ২৭ জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকদের সঙ্গে বোর্ড মিটিং করা হয়।

পরবর্তীতে ই-মেইলের মাধ্যমে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল জানায়, মুক্তামনির এই রোগটি ভালো হবার নয়। অপারেশনের মতোও নয়। তারা রোগটির পরীক্ষা-নিরীক্ষার ব্যাপারে সাহায্য করতে পারে কিন্তু মুক্তার রোগের চিকিৎসা করতে পারবে না।

এরপর গত ২ আগস্ট ১৩ সদস্যবিশিষ্ট একটি মেডিকেল বোর্ডের এক সভায় ঝুঁকিপূর্ণ হলেও সকল প্রকারের সতর্কতা অবলম্বন করে শনিবার বায়োপসি করার সিদ্ধান্ত নেন তারা। মুক্তার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন ডা. সামন্তলাল সেন।

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম বলেন, এই রোগ শুধু চামড়ায় সীমাবদ্ধ নাও থাকতে পারে। মাংসে ছড়িয়ে যেতে পারে। তবে অপারেশনের সময় বোঝা যাবে তার হাতটি কেটে ফেলতে হবে কি না। তবে আমরা হাতটি রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করব।

তিনি আরও বলেন, এই চিকিৎসা একটি অপারেশনে শেষ হবে না। ছয় থেকে সাতটি অপারেশন লাগবে। মুক্তামনির ব্যাপারে আমরা যথেষ্ট আশাবাদী যে, সে ভালো হবেই।

সংবাদ সম্মেলনে মুক্তমনির মা বলেন, আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসায় খুবই খুশি। দোয়া করবেন চিকিৎসা শেষে সুস্থ মেয়েকে নিয়ে যেন বাড়ি ফিরতে পারি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের অধ্যাপক সাজ্জাদ খন্দোকার, ঢামেক হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান ডা. শামসুজ্জামান, ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা. জুলফিকার লেলিনসহ অন্য চিকিৎসকরা।

স/মা