মিরপুর প্রতিনিধিঃ আসন্ন মিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান বিটু এখন তার নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। গতকাল শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও এলাকার সাধারন মানুষের সাথে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময় কালে বিটু বলেন, আমি ভাইস-চেয়ারম্যান হিসাবে জয়লাভ করলে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান থাকবে আমার। তূনমুলে আমি ব্যাপক সাড়া পাচ্ছি। এ নির্বাচনে আমিই জয়লাভ করবো “ইনশাল্লাহ” আর নির্বাচিত হলে উপজেলার বহুমুখী উন্নয়ন কর্মকান্ড, নিরিহ মানুষের পক্ষে কথা বলতে ও মাদক, সন্ত্রাস ও দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকবো সবসময়। এ সময় সহসহ স্থানের গর্ণমান্য ব্যাক্তিবর্গ ও দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স/এষ্

