ঢাকাবুধবার , ২৬ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মিরকাদিমে বিজিএফ এর চাল এখনও হাতে পায়নি কার্ডধারী হতদরিদ্ররা

admin
জুলাই ২৬, ২০১৭ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ২০১৬-২০১৭ অর্থ বছরে পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় এ জেলার ০২ টি পৌরসভার অতিদরিদ্র ও অসহায় দু:স্থ কার্ডধারীদের ১০ কেজি হারে বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদানের লক্ষে ৯২৪২টি কার্ডের বিপরীতে সর্বমোট ৯২.৪২০মে.টন সংশ্লিষ্ট পৌর মেয়র বরাবর উপ-বরাদ্দ প্রদান করেন। এর মধ্যে মিরকাদিম পৌরসভায় ৪৬২১কার্ডধারীর বিপরীতে ৪৬.২১০ মে.টন চাল বরাদ্দ দেন জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে জানাযায়, গত- ১৪ জুন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা বরাদ্দের এই আদেশে স্বাক্ষর করেন এবং এর অনুলিপি বিভিন্ন মন্ত্রনালয়, ০২টি পৌরসভা এবং সরকারী অন্যান্য দপ্তরে প্রেরন করেন। সেই সঙ্গে উক্ত বরাদ্দকৃত চাল ৩০জুনের মধ্যে উত্তেলন ও বিতরন করার কথা থাকলেও মিরকামিদ পৌরসভায় এখনও বিতরন হয়নি। পবিত্র রমজান প্রায় দেড় মাস অতিবাহিত হয়েছে তবুও বরাদ্দকৃত ভিজিএফ চাল হতদরিদ্রদের হাতে পৌছায়নি বলে অভিযোগ পাওয়া গেছে। সরকারী এই সহায়তার চাল না পেয়ে কার্ডধারীদের মনে নানান প্রশ্ন ও ক্ষোভের সৃস্টি হয়েছে। বিষয়টি সাংবাদিকরা মিরকাদিম পৌরমেয়র শহিদুল ইসলাম শাহীনকে ফোনে বিষয়টি অবগত করেন এবং এতাদিন কেন বিতরন করা হলোনা এর কারন জানতে চায়। এর পর পরই মেয়র শাহীন নড়ে চড়ে বসেন। তাৎক্ষনিক মেয়র তার সচিবের মাধ্যমে একাধিক কাউন্সিলরকে ফোনে জানিয়ে দেন যে, আগামী বৃহস্পতিবার সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে রমজান মাসের সেই চালগুলো বিতরন করা হবে। এমনটাই জানাগেছে একাধিক কার্ডধারী হতদরিদ্র নারী – পুরুষের সাথে আলাপ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কার্ডধারী জানান, পৌর মেয়রের সাঙ্গ পাঙ্গোদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস করেন। প্রতিবাদ করলে অপমান অপদস্ত হতে হয় আমাদের। রমজানের পর থেকে অপেক্ষায় আছি কবে পাব ভিজিএফ এর চাল । সাংবাদিকদের তৎপরাতার কারনে আজ মেয়র কাউন্সিলরদের মাধ্যমে আমাদের জানিয়েছে কাল শুক্রবার নাকি চাল বিতরন করবে।
পৌরসভার ১নং- ওয়ার্ড কাউন্সিলর আ: জলিল জানান, আমার ওয়ার্ডে প্রতিবছর ৩০০টি কার্ড দেওয়া হতো। এবছর এখন পর্যন্ত কোন কার্ড আমার কাছে এসে পৌছায়নি। এ ওয়ার্ডে ৩০০ জন নারী ও পুরুষ ভিজিএফ কার্ডধারী আছে। একটু আগে পৌরসভা থেকে আমাকে ফোনে জানায়, আগামীকাল চালগুলো বিতরন করা হবে। শাহীন বলেন, আমরা ইতিমধ্যে কিছু পরিমান চাল হতদরিদ্রদের হাতে পৌছে দিয়েছি বাকীটাও দিচ্ছি।

 

স/এষ্