ঢাকাসোমবার , ১৪ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মিরকাদিমে জাতীয় শোক দিবসের তোরণে আগুন

admin
আগস্ট ১৪, ২০১৭ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জে জাতীয় শোক দিবসে তোরণ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্ত্বরা । সোমবার ভোরে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কাগজীপাড়া এলাকায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নির্মিত স্থানীয় মেয়রের তোরণে আগুন দেয়ার ঘটনা ঘটে। তবে কে-বা কাহার আগুন দিয়েছে তা এখানো জানা যায়নি। আগুনে বঙ্গবন্ধুর ছবি সম্ভলিত ব্যানার ফেষ্টুন পুড়ে গেছে। এতে স্থানীয় নেতৃবৃন্দদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্থানীয় মেয়র মো. শহীদুল ইসলাম শাহীন বলেন জাতীয় শোক দিবসের তোরণে আগুন দেয়া ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান ।
এ ব্যাপরে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ইউনুছ আলী বলেন,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হলে আগুন দেয়া প্রমান পাওয়া গেছে। যারা এর সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। 

স/মা