ঢাকাবুধবার , ১৪ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করার প্রতিবাদে জাফলংয়ে মানববন্ধন

admin
জুন ১৪, ২০১৭ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

শাহ আলম, গোয়াইনঘাট থেকে
মিথ্যা ও বানোয়াট তথ্যের ভিত্তিতে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সিলেটের একটি সাপ্তাহিক পত্রিকার বিরুদ্ধে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জাফলং বল্লাঘাট পাথর উত্তোলন শ্রমিক সংগঠনের উদ্যোগে মামার বাজারস্থ সংগঠনটির কার্যালয়ের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তারা বলেন সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলার বারুদ নামক একটি পত্রিকায় জাফলংয়ের বিভিন্ন সংগঠন ও ব্যক্তি বিশেষের পাশাপাশি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে জড়িয়ে গত ১১ জুন রোববার মিথ্যা তথ্যের ভিত্তিতে বানোয়াট ও বিভ্রান্তিকর একটি সংবাদ প্রকাশ করেছে যা আদৌ সঠিক নয়। সংবাদটি মিথ্যা তথ্যের ভিত্তিতে প্রকাশ করে জাফলংয়ের বিভিন্ন ব্যক্তি বিশেষ ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সুনাম ক্ষুণœ করা হয়েছে বলে দাবী করে বক্তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। মানব বন্ধনে উপস্থিত ছিলেন জাফলং বল্লাঘাট পাথর উত্তোলন সরবরাহকারী শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সদস্য সাহাব উদ্দিন, হযরত আলী, শ্রমিক নেতা শাহাজুল, মোস্তফা, আনোয়ার, শাহজাহান সহ শতাধিক শ্রমিক।

স/এষ্