কেশবপুর (যশোর) প্রতিনিধি:
মায়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠির উপর সে দেশের সামরিক সরকারের নির্মম নির্যাতনের প্রতিবাদে কেশবপুর প্রেসক্লাবের আয়োজনে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরে(ত্রিমোহীনি মোড়) সমাবেশে সভাপতিত্ব করেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ-জামান খান। কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইনের সঞ্চালনায় সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এইচ এম আমির হোসেন, ওয়ার্কাস পার্টির জেলা নেতা অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, কেশবপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, জাতীয় পার্টি কেশবপুর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সিপিবি নেতা মফিজুর রহমান নান্নু, শিক্ষক স্বপন মন্ডল, প্রভাষক হাবিবুর রহমান, শ্রমিক নেতা মজিবুর রহমান প্রমুখ। এ ছাড়া বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, সহসভাপতি আব্দুস সাত্তার মোল্যা, রম্নহুল আমিন হীরণ, সাংবাদিক মশিউর রহমান, উৎপল দে, অধ্যক্ষ এম আর মঈন, আব্দুর রহমান, শেখ শাহীনুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে মানব বন্ধন পালিত হয়।
স/এম

