চমক প্রতিবেদক :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকায় নদীর পাড়ে ঘাটলার পাশে দোকান স্থাপন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
দোকানটি সিটি কর্পোরেশনের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে স্থাপন করা হলেও এটি বর্তমানে ছিঁচকে চোর,মাদকসেবী ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়ে উঠেছে।
স্থানীয় যুবক রাসেল নৌ-যান শ্রমিকলীগ নামে একটি সংগঠনের কার্যালয় হিসেবে ভাড়া নিলেও সেখানে দিনরাত চলে ছিঁচকে চোর,মাদকসেবী ও সন্ত্রাসীদের আনাগোনা।
আর এ সকল লোকজনের আনাগোনার কারণে নারীরা তাদের গোছল ও অন্যান্য প্রয়োজনীয় কার্যেও বাধাগগ্রস্ত হচ্ছে। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক বাসিন্দা জানান,এটা কি কোন সংগঠনের কার্যালয় নাকি ইভটিজারদের আড্ডাস্থল।
এদের কারণে প্রতিদিনই তরুনী-যুুবতি বয়সের মেযেরা তাদের গোছল কার্য সম্পাদনে চরমভাবে বাধাগ্রস্থ হতে হচ্ছে। নামপ্রকাশে অনিচ্ছুক আরো এক নারী জানান,যেখানে এলাকার মহিলাদের জন্য মেয়র আইভী নদীর পাড়ে ঘাটলা করা হয়েছে সেখানে দোকান দেয়ার বিষয়টি অযৌক্তিক সিদ্ধান্ত।
এখানে প্রতিদিন চোর ছিনতাইকারী,মাদকসেবী বিশেষ করে ওই এলাকার মৃৃত শাহনুর মিয়ার বখাটে পুুত্র সাদ্দাম ওরফে চোরা সাদ্দাম,মিনুর ছেলে বাবু ওরফে ইয়াবা বাবুু,বেপারী পাড়া এলাকার নিজাম মিয়ার ছেলে আরিফ ওরফে ফেন্সি আরিফ,শহীদ মিয়ার ছেলে সোহেল ওরফে ফাকাপ সোহেলসহ এইরকম অসংখ্য মাদক-সন্ত্রাসী দিবানিশি যাতায়াত করে থাকে।
আর দিনের বেলায়তো কোন কথাই নেই নারীরা ঘাটলায় গোছল করার সময় তাদেরকে উত্ত্যক্ত করা হয়। চোরা সাদ্দামের বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাই মামলা রয়েছে,আরিফের বিরুদ্ধে জেলা গোয়েন্দা(ডিবি)পুলিশের ফেন্সিডিলসহ গ্রেফতারের মামলা রয়েছে। আর বাবু পুলিশের সোর্স হিসেবে এলাকায় পরিচিতি রয়েছে। এলাকাবাসী কার্যালয়টি দ্রুত উচ্ছেদের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী’র আশু হস্তক্ষেপ কামনা করছে।
স/এষ্

