ঢাকাশুক্রবার , ২ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মালয়েশিয়ায় ৪ হাজার ২২০ বাংলাদেশি বিতাড়িত

admin
জুন ২, ২০১৭ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

মালয়েশিয়ায় চলতি বছরে ফৌজদারি অপরাধে ৪ হাজার ২২০জন বাংলাদেশিকে বিতাড়িত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

মালয়েশিয়া অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মোস্তাফার আলী ২৯ মে তার কার্যালয়ে মালয়েশিয়ান ক্রাইম প্রিভেনশন ফাউন্ডেশনের (এমসিপিএফ) এক অধিবেশনে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি বছরে ফৌজদারি অপরাধে মোট ২৩ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করা হয়েছে। বিতাড়িত অবৈধ অভিবাসীদের তালিকায় রয়েছে ৬ হাজার ৮৪৯ জন ইন্দোনেশিয়ান ও বাংলাদেশের ৪ হাজার ২২০ জন।

তিনি আরো বলেন, আমাদের বিদেশি শ্রমিক প্রয়োজন কিন্তু আমরা অপরাধ সহ্য করতে পারব না। তারা ভিসা পাসের শর্তাবলি লঙ্ঘন করে এখানে বিভিন্ন অনৈতিক কাজে জড়িত হয়।

এতে উপস্থিত ছিলেন এমসিপিএফর ভাইস চেয়ারম্যান তান লি লাম থাই। বিতাড়িত ব্যক্তিরা, পতিতাবৃওি, ঘুষ, খুন, চুরি, অপহরণ ইত্যাদি অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে উল্লেখ করেন মোস্তফার আলী।

বর্তমানে মালয়েশিয়ার ১৩টি ডিটেনশন ক্যাপ রয়েছে এবং অভিবাসন বিভাগ ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে অভিযানের ধারাবাহিকতায় মোট এক লাখ ৪৬ হাজার ৮৭৬ জন অবৈধ অভিবাসী আটক করতে সক্ষম হয়েছে।

স/এষ্