ঢাকারবিবার , ২১ জুলাই ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মাল্টিকালচ্যারাল একাডেমিতে পর্তুগাল ইমিগ্রেশন হাই কমিশনের মতবিনিময় সভা

admin
জুলাই ২১, ২০১৯ ১২:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

পর্তুগাল প্রতিনিধি : পর্তুগালের ভাষা শিক্ষা প্রতিষ্ঠান মাল্টিকালচ্যারাল একাডেমি এক মতবিনিময় সভার আয়োজন করেন। স্থানীয় সময় শুক্রবার বিকাল পাঁচটায় মাল্টিকালচ্যারাল একাডেমির নিজস্ব ক্যম্পাসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পর্তুগাল ইমিগ্রেশন হাই কমিশনের সহকারী অফিসার মঈন উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় এবং মোঃ সম্রাট এর সভাপত্তিত্বে অনুষ্ঠানের শুরু হয়।

সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন পর্তুগাল ইমিগ্রেশন হাই কমিশনার জনাব পেদ্রো কালাদো।পর্তুগালে বাংলাদেশীদের অবস্থান, ভিসা সংক্রান্ত জটিলাতা, উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যাসহ বাংলাদেশীদের বিভিন্ন দাবী সরাসরি উপস্থাপনা করা হয়।

মাল্টিকালচ্যারাল একাডেমির শিক্ষিকা সোফিয়া একাডেমির চলমান বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লিসবন সিটি কাউন্সিলর জনাব রানা তসলিম উদ্দিন, হাই কমিশনের সহকারী ভাসকো মাল্টা, একাডেমির সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহম্মেদ, কোষাধ্যক্ষ শওকত আজিজ, আই এস সি টি ই বিশ্বিবদ্যালয়ের পিএইচডি গবেষক সিসিলিয়া, স্থানীয় এন জি ও কর্মকর্তা পেদ্রো সহ আরো অনেকে।

আলোচনায় অংশগ্রহণকারীদের মতামত ও অভিজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত স্রোতা। মাননীয় হাই কমিশনার অত্যন্ত আন্তরিকতার সাথে বিভিন্ন আলোচকদের কথা শুনেছেন এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেছেন। বিশেষ করে বাংলাদেশে পর্তুগিজ হাইকমিশন স্থাপনের ব্যাপারে উচ্চ পর্যায়ে সুপারিশের আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানের সভাপতি মোঃ সম্রাট বলেন, আমাদের প্রতিষ্ঠানে আগমনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমাদের এই অসামান্য প্রয়াসে তাকে পেয়ে আমরা উজ্জীবিত। আমাদের এই অভিযাত্রায় তার পর্দাপনে আশাকরি নতুন দিগন্তের সূচনা হবে। তিনি আরো আশা প্রকাশ করেন, সামনের দিনগুলোতে মাননীয় হাই কমিশনার এবং তার প্রতিষ্ঠানের সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারবো।

উল্লেখ পর্তুগাল মাল্টিকালচ্যারাল একাডেমির পর্তুগীজ ভাষা শিক্ষা কোর্স ছাড়াও রয়েছে বাচ্চাদের বাংলা, ইংরেজি, পর্তুগিজ ও আরবি শিখার ব্যবস্থা, অভিবাসীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্স, মহিলাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা, ফ্রী কম্পিউটার কোর্স ও অভিবাসন আইনজীবীর আইনি সহযোগিতা।

স/এষ্