মালদ্বীপ থেকে পাওয়া স্পোর্টস অ্যাওয়ার্ড প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর
মাহিন সরকার : প্রধানমন্ত্রী কার্যালয়ের সভাকক্ষে সোমবার (১৮ এপ্রিল) মন্ত্রীপরিষদ বৈঠকের শুরুতে স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড ট্রফিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
মার্চে মালদ্বীপের মালেতে এক অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ পুরস্কার প্রদান করেছিলেন ক্রীড়ামন্ত্রী জাহিদ আহসান রাসেলকে। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।
স/ম

