ঢাকারবিবার , ৩০ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

‘মার ছক্কা’ দিয়ে বড় পর্দায় হিরো আলমের অভিষেক

admin
জুলাই ৩০, ২০১৭ ১০:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ব্যতিক্রমী সব মিউজিক ভিডিও বানিয়ে আলোচনায় আসেন বগুড়ার ছেলে হিরো আলম। এবার বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। ছবির নাম ‘মার ছক্কা’। বিষয়টি হয়তো হিরো আলম ভক্তরা বিশ্বাস করতে চাইবেন না। সিনেমার কাজ শেষ হয়ে গেছে। হিরো আলম এখন বড় পর্দায় নিজের অভিষেকের বিষয়ে অপেক্ষার প্রহর গুণছেন। অথচ হিরো আলম নিজেও বিষয়টি বিশ্বাস করতে পারছেন না। বড় পর্দায় অভিষেক বলে কথা!

হিরো আলম বলেন, এটি আমার প্রথম চলচ্চিত্র। আমি কখনও কল্পনা করিনি যে আমি চলচ্চিত্রে কাজ করার সুযোগ পাব। এজন্য সত্যিই নির্মাতার কাছে কৃতজ্ঞ। আশা করি সবাই এই সিনেমাটি হলে গিয়ে দেখবেন।

‘মার ছক্কা’ ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেছেন পরিচালক মঈন বিশ্বাস। এতে আরও অভিনয় করেছেন রোহান, কোয়েল, ওমর সানী, অরুনা বিশ্বাস, আলেকজান্ডার বো, সাদেক বাচ্চু, রাবিনা বৃষ্টি, তন্দ্রা প্রাবন, জাদু আজাদ, জোবায়ের, জ্যোতি, তনু পান্ডে প্রমুখ।

স/এষ্