ঢাকামঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মার্চে লঙ্কা সফর টাইগারদের


জানুয়ারি ১৬, ২০১৮ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ক্রিকেট লড়াইয়ে আবারো এক মঞ্চে মিলিত হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত ও শ্রীলঙ্কা। স্বাধীনতার ৭০ বছর উদযাপন উপলক্ষে প্রতিবেশী তিন দেশকে নিয়ে নিধাস ট্রফির আয়োজন করছে লঙ্কান ক্রিকেট বোর্ড। এরই মধ্যে বাংলাদেশ ও ভারতকে আমন্ত্রণের কাজও সেরে ফেলেছে দেশটি। আগামী ৮ই মার্চ থেকে ২০শে মার্চ পর্যন্ত ৩ দেশের অংশগ্রহণে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে যেগুলোর ভেন্যু ঠিক করা হয়েছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম।

এদিকে রোববার লঙ্কান বোর্ড থেকে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের কাপ্তান সাকিব আল হাসান এর হাতে এই আমন্ত্রণ পত্র তুলে দেন শ্রীলঙ্কার ওয়ানডে ও ট-টোয়েন্টি দলের অধিনায়ক এঞ্জেলো ম্যাথিউস।

আমন্ত্রণ পত্র তুলে দেয়ার সময় এঞ্জেলো ম্যাথিউস সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে আমি আত্মবিশ্বাস নিয়েই বলতে পারি যে ক্রিকেট নিয়ে আমাদের যে প্যাশন রয়েছে এটি কখনো কমবে না। এই তিনটি দেশই একই রকম ঐতিহ্য এবং মান ধারণ করে। আমাদের বিশ্বাস, ব্যবহার এবং চরিত্র সংস্কৃতি এবং ঐতিহাসিক ঘটনাবলী দ্বারা প্রভাবিত। আমাদের এখানকার সকলেই একসাথে একটি খেলার মাধ্যমে একত্ব হয় যা আমাদের ভাষা, ধর্ম, জাতি এবং রাজনীতির সাথে সম্পৃক্ত।’

ম্যাথিউসের হাত থেকে আমন্ত্রণপত্রটি গ্রহণ করার সময় বাংলাদেশের টেস্ট ও টি টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব জানিয়েছেন, শ্রীলঙ্কার স্বাধীনতা দিবসের অংশ হতে পেরে যথেষ্টই গর্বিত হবে বাংলাদেশ। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়ে সাকিব বলেন, ‘বাংলাদেশের জন্য এটি অবশ্যই অনেক বড় একটি বিষয় নিধাস ট্রফির অংশ হতে পেরে। স্বাধীনতা দিবসের ট্রফি সব দেশের জন্যই অনেক বড় কিছু। সুতরাং আমি শ্রীলঙ্কা ক্রিকেটকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমন্ত্রণ জানানোর জন্য এবং আমরা এই বন্ধুত্ব সাদরে গ্রহণ করছি এবং আশা করি এই টুর্নামেন্টটি সফল হবে।’

বাংলাদেশ এবং ভারতকে এই টুর্নামেন্টটিতে পেয়ে বেশ খুশি লঙ্কান বোর্ড প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালাও। তিনি জানিয়েছেন, ‘৭০ বছর অনেক বড় একটি যাত্রা এবং প্রত্যেকেই এই যাত্রা স্মরণীয় করে রাখতে চায়। আমরা অনেক খুশি যে, আমাদের সবথেকে কাছের প্রতিবেশীদের আমরা পেয়েছি যারা প্রত্যেকেই কম বেশি স্বাধীনতার এই যাত্রায় শরীক ছিলো। আমরা বিশ্বাস করি, ক্রিকেটের জন্য এটি অনেক বড় কিছু।

স/এন