ঢাকাবৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মার্চপাস্টে অংশ নিলেন বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পাওয়া স্কুল ছাত্রী সুমাইয়া

admin
ফেব্রুয়ারি ১৬, ২০১৭ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পাওয়া স্কুল ছাত্রী সুমাইয়া তার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মার্চপাস্টে অংশ নিলেন। গত ১৬ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ বৃহষ্পতিবার কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের কাতিয়ারচর এলাকার আলহাজ্ব তাজমল খান উচ্চ বিদ্যালয়ের ১৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মার্চপাস্টে অংশ নেন স্কুলের দশম শ্রেণীর ছাত্রী সুমাইয়া। উল্লেখ্য, গত ৩-৮-২০১৬ খ্রি: তারিখ কিশোরগঞ্জ সদর উপজেলায় রশিদাবাদ গ্রামের মানিক মিয়ার কন্যা সুমাইয়ার বাল্যবিবাহের আয়োজন চলছিল। সুমাইয়া তখন আলহাজ্ব তাজমহল খান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। এ খবর পেয়ে প্রথমে আলহাজ্ব তাজমহল খান উচ্চ বিদ্যালয়ে ছুটে যান কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল। বিদ্যালয়ের ভর্তি রেজিষ্টারের তথ্য পরীক্ষা করে দেখেন কনের জন্ম তারিখ : ১৫-০২-২০০০ খ্রি:। পরে কনের বাড়িতে যেয়ে একই তথ্য পান। তখন খবর দিয়ে আনা হয় বর মারিয়া ইউনিয়নের খিলপাড়া এলাকার মাজহারুল ইসলামের বাবাকে। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাল্যবিবাহের কুফল সম্পর্কে সংশ্লিষ্টদের বুঝিয়ে এ বাল্যবিবাহের অবসান ঘটান। দু’পক্ষই রাজী হয় মেয়ের বয়স ১৮ বছর হলে তারা তাদের মধ্যে বিয়ে দিয়ে দিবেন। দু’পক্ষই কথা রেখেছেন। স্কুল ছাত্রী সুমাইয়া এখন নবম শ্রেণী হতে উত্তীর্ণ হয়ে দশম শ্রেণীতে পড়ছে। ঘটনাক্রমে আজ সকাল ১০:০০ টায় কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযেগিতার উদ্বোধন করতে আসেন। অনুষ্ঠানে এসে তিনি জানতে পারেন বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পাওয়া সেই ছাত্রী সুমাইয়া আজ মার্চপাস্টে অংশ নিচ্ছেন। তিনি এ সংবাদে আনন্দিত হন। সঙ্গে সঙ্গে তার খোঁজখবর নেন। সুমাইয়ার কুশলাদি জিঞ্জাসা করেন এবং জেলা প্রশাসনের পক্ষ হতে কোন ধরণের সহযোগিতার প্রয়োজন হলে তা দেয়ার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আতাউর রহমান, মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মজিবুর রহমান হলুদ, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, এসভি গার্লস হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আফতাবউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব তাজমল খান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব তাজমল খান (রেনু মাস্টার)। এছাড়া এ সময় স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, এলাকাবাসী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বলেন, শিক্ষার্থীদের মানসিক ও শারিরীক বিকাশের জন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অপরিহার্য। তিনি বলেন, খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙ্গনে আজ যারা প্রতিষ্ঠিত তাদের প্রত্যেকেরই হাতেখড়ি হয়েছে বিদ্যালয় থেকেই। তিনি শিক্ষার্থীদেরকে শুধুমাত্র বইয়ের স্তুপের মধ্যে ঠেলে না দিয়ে লেখাপড়ার পাশাপাশি তাদের জন্য সহপাঠক্রমিক কার্যক্রমের ব্যবস্থা করার আহবান জানান। স্কুলে নিয়মিত শরীর চর্চা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও বিতর্ক অনুষ্ঠানের আয়োজন এবং দেয়াল পত্রিকা প্রকাশের উপর গুরুত্বারোপ করেন।

স/শা