ঢাকারবিবার , ৬ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মার্কিন বিমান হামলায় ৫০ জন তালেবান জঙ্গি নিহত

admin
আগস্ট ৬, ২০১৭ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন বিমান হামলায় ৫০ জন তালেবান জঙ্গি নিহত হয়েছে। এছাড়া আহত আরো ৩ জঙ্গি।

শনিবার আফগানিস্তান প্রশাসন থেকে এ বিমান হামলার কথা জানানো হয়েছে।

জানা যায়, শুক্রবার গভীর রাতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে জঙ্গিদের গোপন ডেরায় হামলা চালায় আমেরিকার বিমান বাহিনী। অতর্কিত বিমান হামলায় ৫০ জন জঙ্গি প্রাণ হারায়। এক নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন জেলা প্রধান গুলাব মঙ্গল।

এদিকে, হামলার খবর আফগানিস্তান প্রশাসন মেনে নিলেও সবিস্তারে কোনো তথ্য প্রকাশ করেনি।

প্রসঙ্গত, তালেবান ও আইএস জঙ্গিরা আফগানিস্তানের এলাকা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ হামলাকে সেই চেষ্টায় বড় আঘাত বলে মনে করছে দেশটির নিরাপত্তা বাহিনী।