ঢাকারবিবার , ২৩ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মারুফা হত্যার ৮ দিন পার হলেও মামলা নেয়নি প্রশাসন” বিচার দাবীতে মানববন্ধন

admin
এপ্রিল ২৩, ২০১৭ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে গৃহবধূ ও কলেজ ছাত্রী মারুফা আক্তারের হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন হয়েছে।

রোবাবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন করে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে ঝালকাঠি জেলা প্রশাসকে কাছে স্মরকলিপি দেয়া হয়।

ঘন্ট্যাাপি মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকান্ডের ৮ দিন অতিবাহিত হলেও ঘটনায় জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি পুলিশ। আগামী ২৪ ঘন্টার মধ্যে হত্যায় জড়িতদের গ্রেফতার করা না হলে থানা ঘেরাও ও ওসির অপসারনের দাবি সহ কঠোর কর্মসূচির পালনের হুশিয়ারি করেন বক্তারা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, জেলা মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, নিহত মারুফার মা লাকী বেগম প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল সন্ধ্যায় মারুফাকে হাসপাতালে নিয়ে আসে তার শ্বশুবাড়ির লোকজন। পরে কর্তব্যরত ডাক্তার মারুফাকে মৃত ঘোষণা করলে মারুফাকে হাসপাতালে রেখেই তার শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়। মারুফার স্বামী প্রবাসে থাকায় তার শ্বশুর- শ্বাশুরীসহ শ্বশুর বাড়ির লোকজন নানা রকম নির্যাতন করে আসছিল। এ নির্যাতনের ধারাবাকিকতায় গত ১৭ এপ্রিল মারুফাকে হত্যা করে হাসপাতালে আনা হয় বলে নিহত মারুফার মা সহ স্বজনদের অভিযোগ।

এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। নিহত গৃহবধূ মারুফা আক্তার নলছিটি উপজেলার প্রেমহর গ্রামের মৃত মানিক হাওলাদারের মেয়ে। সে এ বছর নলছিটি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে।

স/ এষ্