ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মামা বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

admin
আগস্ট ৩০, ২০২০ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার ধোয়াইল গ্রামে মামা বাড়ীতে বেড়াতে এসে পুকুরে ডুবে মারুফা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ (৩০ আগষ্ট) দুপুর ১টার সময় পুকুরে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।

মারুফা মাগুরা সদরের গোয়ালখালী গ্রামের আরিফুল ইসলামের মেয়ে ও শ্রীকুন্ঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী।

মৃত মারুফার মা আকলিমা খাতুন জানান, গত কয়েকদিন আগে মামা বাড়িতে বেড়াতে আসে। আজ রবিবার দুপুরে বাড়ির অন্যান্য বাচ্চাদের সাথে পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায়। পরে মারুফা পুকুরে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

স/এষ্