মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে মীর নাসির উদ্দিন উজ্জল নামের এক ব্যক্তি স্থানীয় ৭ জন সংবাদ কর্মীর বিরুদ্ধে আইসিটি আইনে মামলার বিষয়ে সমঝোতার উদ্যোগ নিয়েছেন স্ত্রী ফারহানা মির্জা। সুত্রে জানাযায়, মামলা করার পর থেকে উজ্জল আপোষ মিমাংসার একাধিক চেষ্টা চালায়। এতে তিনি ব্যর্থ হয়েছেন । ৭ সংবাদকর্মী তাদের সিদ্ধান্তে অটল থেকে জানায় কোন মতে একজন সার্টিফিকেট জালিয়াতি ব্যক্তি এবং মামলাবাজের সঙ্গে কোন প্রকার আপোষ নয় বলে সাফ জানিয়ে দেয়া হয়। এখন মামলাটি প্রমানে ব্যর্থ হবে এবং মিথ্যা মামলা করার দায়ে স্বামীর বিচার হবে এটা ভেবে উজ্জলের স্ত্রী ফারহানা মির্জা নতুন করে সমঝোতার উদ্যোগ নেয়। এবং এটা নিয়ে ফরহানা মির্জা সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সমঝোতার একটি ইঙ্গিত দেন। যেহেতু ফারহানা মির্জা মুন্সীগঞ্জেরই মেয়ে এবং তিনি একজন ন¤্র ও ভদ্র এ কারনে সিনিয়র সাংবাদিকরা এটাকে স্বাগতম জানিয়েছেন। এবং তার এই উদ্যোগের বিষয়টি সিনিয়র কয়েকজন সাংবাদিকদের জানান ফরহানা মির্জা। সিনিয়র সাংবাদিকরাও তাকে জানিয়েছেন এ ব্যাপারে আলাপ আলোচনা করা যেতে পারে। দু’পক্ষের সিনিয়র সাংবাদিকরা বসে আলাপ আলোচনা করলে এর একটা সমাধান খুঁজে বের করা যাবে মন্তব্য করেন তারা।
স/এষ্

