ঢাকাসোমবার , ২৭ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মান্দায় সড়ক দুর্ঘটনায় এক আদিবাসী বৃদ্ধার মৃত্যু

admin
মে ২৭, ২০১৯ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর  মান্দা উপজেলার (মান্দা নিয়ামাতপুর সড়কে) ঘাটকৈর এলাকায় সড়ক দূর্ঘটনার স্বীকার হয়ে মুংলি এক আদিবাসী বৃদ্ধার মর্মান্তিক মুত্যু হয়েছে । সোমবার সকাল  ৯টার দিকে তার মৃত্যু হয়।

জানা যায়, নিহত বৃদ্ধা উপজেলার দেলুয়াবাড়ি আদিবাসী পাড়ার দশর পাহানের স্ত্রী।  জীবিতকালে নিহত মুংলি অন্যের  সাহায্য সহযোগীতায় জীবিকা নির্বাহ করতো। আজ সকালে জামাইয়ের বাড়িতে আসার পথে সড়ক দুর্ঘটনায়  তার মৃত্যু হয়। তবে  প্রত্যক্ষদর্শী না থাকায় চাপা দেয়া গাড়িটি বাস-ট্রাক নাকি অন্যকিছু  তা নিশ্চিত হওয়া যায়নি।

মান্দা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টি মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন নিশ্চিত করেছেন।

স/এষ্