ঢাকারবিবার , ৩১ জানুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জে ৫শতাধিক মানুষের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরণ

admin
জানুয়ারি ৩১, ২০২১ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জে আফতাব ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাব গালাইউিয়ার এর যৌথ উদ্যোগে ৫শতাধিক মানুষের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরনণ

কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ প্রতিনিধি। করোনা ভাইরাসে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আফতাব উদ্দিন মিয়া ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাব অব ঢাকা গ্লাইডিয়ার যৌথ উদ্যোগে মানিকগঞ্জে ৫শতাধিক মানুষের মাঝে সাবান, টিস্যু ও মাস্ক, বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে মানিকগঞ্জ সদর উপজেলার দয়ারামপুর মাঠে এসব স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের গাজী খালিদ বিন মুনসুর , বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাউন্টস অফিসার মোজাম্মেল হক, লায়ন্স ক্লাব অব ঢাকা গ্লাইডিয়ার ট্রেজারার মমিনা রহমান, ক্লাব অব ঢাকা রয়েল সিটির পরিচালক মর্জিনা আক্তার বৃষ্টি, লায়ন্স ক্লাব অব ঢাকা গ্লাইডিয়ার সভাপতি ছানোয়ার হোসেন দেওয়ান, এম স্টার ২৪ টেলিভিশনের কামরুল ইসলাম মিলন, আটিগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি লুৎফর রহমান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক জয়ই মামুন।

স/এষ্