ঢাকারবিবার , ২৪ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জে হাসপাতাল ও পাসপোর্ট অফিস থেকে ১৬ দালাল আটক

admin
অক্টোবর ২৪, ২০২১ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জে হাসপাতাল ও পাসপোর্ট অফিস থেকে ১৬ দালাল আটক

কৃষ্ণ চন্দ্র রাজবংশী মানিকগঞ্জ প্রতিনিধি : রোববার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টার পর্যন্ত পৃথক দুটি অভিযান পরিচালনা শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের এ কারাদণ্ড প্রদান করেন।

র্যাব-৪ মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার লে. মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মানিকগঞ্জ রিজিওনাল পাসপোর্ট অফিস ও ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে দালালদের দৌরাত্ম্য প্রতিরোধে আজকে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পাসপোর্ট অফিসে জনগণকে বিভ্রান্ত করে প্রতারণা করার দায়ে ১০ দালালকে আটক করা হয়। আটক ব্যক্তিরা তাদের দোষ স্বীকার করে নেওয়ায় ৭ দালালকে (পুরুষ) সাতদিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং বাকি তিনজনের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।

এদিকে, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে অভিযানকালে ১৩ দালালকে আটক করা হয়। আটক ব্যক্তিরা তাদের দোষ স্বীকার করায় ৭ দালালকে (পুরুষ) ১০ দিন এবং দুইজন নারী দালালকে সাতদিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। বাকি চারজনের অপরাধ প্রমাণিত না হওয়ায় ছেড়ে দেওয়া হয়।

র্যাব-৪ এর সিপিসি-৩, মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার লে. মো. আরিফ হোসেন বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে সেবা নিতে আসা সাধারণ জনগণকে বিভ্রান্ত করে প্রতারণা করতো তারা। এসব সরকারি প্রতিষ্ঠানে দালালদের দৌরাত্ম্য প্রতিরোধে আজকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়েরের সহায়তায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আটক দালালদের ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন বলে তিনি জানান।

স/এষ্