ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জে হামলার শিকার র্শীষ গণমাধ্যমর্কমীরা

admin
সেপ্টেম্বর ২৭, ২০২০ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

কৃষ্ণ চন্দ্র রাজবংশী মানিকগঞ্জ ।। মানিকগঞ্জের ঘিওরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে জাতীয় দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের কয়েকজন সাংবাদিক। ঘটনাটি ঘটেছে আজ বেলা ১১টায়। এ ব্যাপারে ডেইলি স্টারের মানিকগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিশ্বাস বাদী হয়ে ঘিওর থানায় অভিযোগ করেছেন।

জানা গেছে, ঘিওর উপজেলার বড়কুস্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. জাফরের বিরুদ্ধে নানা অভিযোগে এনে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচির আহ্বান করেন। এই কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গেলে মো. জাফরের নেতৃত্বে রেজা, আব্দুল কুদ্দুসসহ ৭/৮ জন সাংবাদিকদের ওপর হামলা চালায়।

সাংবাদিকদের মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নেয়। ভাঙচুর করে ক্যামেরা। এ সময় আহত হন ডেইলি স্টারের জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাভিশনের আকরাম হোসেন, সময় টেলিভিশনের মো. ইউসুফসহ স্থানীয় সাংবাদিক আল মামুন ও এম এম শাহিন।

টেলিফোনে খবর পেয়ে তাৎক্ষলণিক ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে। গ্রেপ্তার করে আব্দুল কুদ্দুসকে। পুলিশ জানিয়েছে, অন্যান্য হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স/এষ্