ঢাকাসোমবার , ২১ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জে পিকআপে পিষে দিলো শিক্ষক-শিক্ষার্থীদের, নিহত২

admin
মার্চ ২১, ২০২২ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জে পিকআপে পিষে দিলো শিক্ষক-শিক্ষার্থীদের, নিহত২

কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারালে, পিকআপের চাপায় শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন।

সোমবার (২১ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার টেপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলের শিক্ষিকা নাসরিন (৩৫) ও ছাত্রী জেরিন তাসনিন (৭)। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই কোম্পানির ওই পিকআপ স্কুল কর্তৃপক্ষকে ভাড়া দিয়ে স্কুলের মাঠেই রাখতো। সকালে শিক্ষার্থীরা খাবার বিরতির সময় মাঠে আসে। এ সময় চালক পিকআপটিকে স্কুল থেকে বের করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই শিক্ষার্থী তাসনিম মারা যান। শিক্ষিকা ফাতেমাসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। পরে তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষিকার মৃত্যু হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স/অ