ঢাকামঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

admin
সেপ্টেম্বর ২২, ২০২০ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

কৃষ্ণ চন্দ্র রাজবংশী : মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী গ্রামে পানিতে ডুবে সামিউল ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে সামিউলের ভাসমান মরদেহ উদ্ধার করে তার স্বজনরা।

সামিউল ওই গ্রামের রিপন হোসেনের ছেলে এবং স্থানীয় দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় দিঘী ইউনিয়ন পরিষদের (ইউপি) নয় নম্বর ওয়ার্ডের সদস্য ফুলচান মিয়া বলেন, শিশুটি সাঁতার জানতো না।

পরিবারের অগোচরে বাড়ির পাশের ডোবার পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুটি মারা যায় বলে ধারণা করা হচ্ছে।

স/এষ্