ঢাকারবিবার , ২২ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জে ট্রাকচাপায় আনসার সদস্য নিহত

admin
আগস্ট ২২, ২০২১ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জে ট্রাকচাপায় আনসার সদস্য নিহত

কৃষ্ণ চন্দ্র রাজবংশী মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকচাপায় এনামুল হক (৪৫) নামের এক আনসার সদস্য নিহত হয়েছে।

রোববার (২২) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বরঙ্গাইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনসার সদস্য এনামুল হক টাঙ্গাইল জেলার ভূয়াপুর উপজেলার হুমায়ন কবিরের ছেলে।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াদ হোসেন বলেন, সকালে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় একজন পথচারী মৃত্যুর খবর পেয়ে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের সঙ্গে থাকা কাগজপত্র দেখে জানা গেছে তিনি একজন আনসার বাহিনীর সদস্য।

তবে নিহত ওই ব্যক্তি কোথায় চাকরি করেন বা কোথায় যাচ্ছিলেন তাৎক্ষনিক ভাবে তা জানা যায়নি। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে স্থানীয়রা আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

স/এস্