মানিকগঞ্জে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশানিধন অভিযান শুরু
কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ প্রতিনিধি : ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই প্রতিপাদ্যে মানিকগঞ্জে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ্য উদ্যোগে ডেঙ্গু, চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা এবং মশানিধন অভিযান শুরু হয়েছে।
রোববার (১ নভেম্বর, ২০২০) দুপুরে পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিমের সভাপতিত্বে জেলা শহরের খালপাড় এলাকায় ভাষাশহীদ রফিক চত্বরে এ জনসচেতনামূলক কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, শীতের সময় পোকা মাকড়, মশার উপদ্রব বেড়ে যায়। এ সময়ে বাড়ির চারপাশ পরিষ্কার পরিছন্ন রাখা জরুরী। বিভিন্ন ময়লা আবর্জনা ও জমে থাকা পানিতে মশার বসবাস। তাই সকলকে মশাবাহিত রোগ থেকে পরিত্রাণ পেতে পরিষ্কার পরিছন্নতার বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন।
পরিচ্ছন্নতা ও মশানিধন অভিযানে পৌরসভার কাউন্সিলরসহ সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
স/এষ্

