ঢাকাশুক্রবার , ২৫ ফেব্রুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জে গাড়িচাপায় আরোহী নিহত

admin
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জে গাড়িচাপায় আরোহী নিহত

কৃষ্ণ চন্দ্র রাজবংশী মানিকগঞ্জ প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ পৌরসভার উচুটিয়া ধলেশ্বরী ফিলিং স্টেশনের সামনে অজ্ঞাত গাড়ির চাপায় ফারুক হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক ঘিওর উপজেলার বৈকন্ঠপুর এলাকার মোহাম্মদ আব্দুল হকের ছেলে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে উচুটিয়া থেকে বাই সাইকেল যোগে মানিকগঞ্জ শহরে যাচ্ছিল ফারুক হোসেন। এ সময় ধলেশ্বরী পাম্পের সামনে গেলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলে ফারুকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খরব দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

দুর্ঘটনার পর গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে তাদের আটক করা সম্ভব হয়নি। এ ব্যপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

স/এষ্