ঢাকাশনিবার , ২১ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জে কাটিগ্রাম বাজার বণিক সমিতির উদ্যোগে শোক দিবস পালিত

admin
আগস্ট ২১, ২০২১ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জে কাটিগ্রাম বাজার বণিক সমিতির উদ্যোগে শোক দিবস পালিত

কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২১-০৮-২০২১ শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম আর্দশ বাজারে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন কাটিগ্রাম বাজার বণিক সমিতির সদস্যরা।

কাটিগ্রাম বাজার বণিক সমতির সভাপতি নূরুল হক প্রামানিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাটিগ্রাম আর্দশ বাজার উন্নয়ন কমিটির সভাপতি ও কৃষ্ণ পুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান মোঃ বিপ্লব হোসেন সেলিম, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আটিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূর-এ আলম সরকার, বাজার বণিক সমিতির সহ-সভাপতি মোঃ আলী হোসেন, কাটিগ্রাম মাদ্রাসার সাধারন সম্পাদক অলিউল ইসলাম বিল্টু, কাটিগ্রাম বাজার মসজিদের ইমাম,সহ বাজারের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরে সবাব মাঝে খাবার বিতরণ করা হয়।

স/এষ্