মানিকগঞ্জে ইউপি সদস্য রবিউল হাসানের শপথ গ্রহণ
কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ প্রতিনিধি।। মানিকগঞ্জর সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের উপ-নির্বাচনে নির্বাচিত ইউপি সদস্য রবিউল হাসানের শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে রবিউল হাসানকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন।
এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, সহকারী কমিশনার আলী রাজিব মাহমুদ মিঠুন, আটিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর- এ আলম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ২০ অক্টোবর ওই ইউনিয়নে শূন্যপদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রবিউল হাসান বিজয়ী হন।
স/এষ্

