কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ সদর প্রতিনিধি।। মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কাটিগ্রাম রাজবংশী পাড়া দূর্গা ও নাট মন্দিরে প্রতি বছরের ন্যায় এবারও বাৎসরিক শ্রী শ্রী হরিসভার আয়োজন করা হয়েছে।
‘ধর্ম যার যার উৎসব সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মন্দির প্রতিষ্ঠাতা ও সভাপতি খোকন চন্দ্র রাজবংশী জানান, অনুষ্ঠানটি শুক্রবার থেকে শুরু হয়ে বুধবার ভোর ৬টা পর্যন্ত চলবে।
তিনি আরো জানান, ১৫ ও ১৬ই নভেম্বর শুক্রবার ও শনিবারঃ শ্রীমদ্ভগবত গীতা পাঠ, পাঠকঃ প্রথম দিন দাশ নিরঞ্জন সূত্রধর ও দ্বিতীয় দিন গৈারঙ্গ চন্দ্র আচার্য্য, ১৭ই নভেম্বর রবিবারঃ শ্রীমদ্ভাগবত পাঠ, পাঠকঃ প্রণব কুমার গোস্বামী, ১৮-১৯ই নভেম্বর রোজঃ সোমবার ও মঙ্গলবার নাম সংকীর্তন পরিবেশনায়ঃ নব-অষ্টসখী, ভক্তের ভগবান, গৌর ভক্ত, জয় শ্যামরায়, বিশ্ববাণী সম্প্রদায়, এবং ২০ই নভেম্বর বুধবার লীলা কীর্তন পরিবেশনায়ঃ সুশীল রাজবংশী, কালিয়াকৈর গাজীপুর, কুমারী তমা মন্ডল, ঘিওর মানিকগঞ্জ, তন্ময় কৃষ্ণ (মহন্ত), বগুড়া ।
উক্ত উৎসব অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন মানিকগঞ্জ আটিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূর-এ আলম সরকার ও কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বিপ্লব হোসেন সেলিম আটিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম. দুলাল হোসেন, আটিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন ফকির।
আটিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নূর-এ আলম সরকার জানান, এই অনুষ্ঠানটি বিগত ৩ যুগ পেরিয়ে ৩৯ বছরে উপনীত হল। তিনি আরো বলেন, আমরা সবাই নিজ নিজ ধর্মকে শ্রদ্ধা করি ও ভালবাসি। তাই প্রতি বছরের ন্যায় এবারও এই অনুষ্ঠানে উপস্থিত থাকব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
স/এস্

