মানিকগঞ্জের আটিগ্রামে বঙ্গবন্ধুর জন্ম দিন পালিত
কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কোষাভাঙ্গা গ্রামে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, ও দোয়া মাহফিলের আয়োজন করেন আটিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ।
বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের সাধারণ সম্পাদক এস.এম.দুলাল হোসেনের আয়োজনে উক্ত সভায় উপস্থিত ছিলেন আটিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ লুৎফুর রহমান দেওয়ান, সহ-সাধারণ সম্পাদক আলী হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রহমান মেম্বার, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ইউনিয়নের বিভিন্ন অংঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে দোয়া মাহফিল, কেক কাটা, মিষ্টি বিতরণ করা হয়েছে।
স/অ

