ঢাকাবুধবার , ৬ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই : খুলনা বিভাগীয় কমিশনার লোকমান

admin
ডিসেম্বর ৬, ২০১৭ ২:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ আজম খাঁন,বাঘারপাড়া(যশোর) থেকে : খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেছেন, মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই । বর্তমান যুগে তথ্য প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জন করে ঘরে বসে লাখ টাকা আয় করা যায়। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে এ দেশকে মেধাবী জাতি উপহার দিতে হবে। মানুষ সুন্দর স্মৃতিকে নিয়ে বেঁচে থাকে। তাই জীবনকে উপভোগ করতে হবে। আর এ সুন্দর জীবনকে উপভোগ করতে হলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে। ৫ডিসেম্বর বাঘারপাড়া উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। তিনি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য আরো বলেন. তোমরা একদিন এদেশের নেতৃত্ব দেবে, একারণে নেতৃত্বের জন্য মেধাবী হতে হবে। বক্তব্য শেষে প্রধান অতিথি বাঘারপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা, ই-ফাইলিং, সততা ষ্টোরের উদ্বোধন ও কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন পত্র, গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি ও বাইসাইকেল বিতরণের উদ্বোধন করেন। এ দিন সকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপত্বি করেন যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। সমাজ সেবা কর্মকর্তা আশরাফুল আলমের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ বেগম। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মসিয়ুর রহমান, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন, মাধ্যমিক শিক্ষ কর্মকর্তা নুর মোহাম্মদ তেজারত, মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক এমদাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ৮শ শিক্ষার্থীকে অভিনন্দন পত্র, ৯০ জন ছাত্রীকে বাইসাইকেল, ১শ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া উপজেলার ৯০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা ও ই-ফ্ইালিংয়ের উদ্বোধন করা হয়।

স/এষ্