মানবিক সাহায্যে এগিয়ে আসলো সালথা ব্লাড ডোনার্স ক্লাব
সালথা প্রতিনিধি:ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হোড়েরকান্দী চান্দাখোলা গ্রামের মুহাম্মদ হেমায়েত হোসেনের ছেলে মোঃ আব্দুল্লাহ মূত্রতন্ত্রের সমস্যায় ভুগে বেশ কিছু দিন আগে ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হয়েছিল। কিছু দিন চিকিৎসা চলার পর অপারেশন করা হয় কিন্তু আবারও সেই সমস্যা দেখা দেয় বলে সালথা ব্লাড ডোনার্স ক্লাবের এডমিন মোঃ তাজুল ইসলাম ও মাওলানা আওলাদ হোসেন মিয়া জানিয়েছেন।
ছেলেটা অনেকদিন ধরে তলপেটে বিশেষ কায়দায় লাগানো পাইপের সাহায্যে মূত্র ত্যাগ করতো। কিন্তু সেই পাইপ বেশ কিছু দিন আগে সেপ্টিক হয়ে যায়। তাই তাকে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি’তে প্রেরণ করা হয়েছে।
ঢাকায় একটা অপারেশন সম্পন্ন হয়েছে কিন্তু আরও একটা অপারেশন করতে প্রচুর পরিমানে টাকার প্রয়োজন। এই বাচ্চাটার চিকিৎসা করতে করতে বাবা-মা নিঃস্ব প্রায়।
আর এই অবস্থায় সালথা ব্লাড ডোনার্স ক্লাব তাদের সাধ্যমতো ছেলেটির সাহায্যে এগিয়ে আসে। মঙ্গলবার বিকালে সংগঠনটির এডমিন মোঃ তাজুল ইসলাম ও মাওলানা আওলাদ হোসেন মিয়া এবং মডারেটর রাজিব খান হৃদয় সংগঠনের পক্ষ থেকে ছেলেটির পাশে দাড়ান। এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ আশিকুর রহমান, মোহাম্মদ ইনামুল শেখ, মোঃ মারুফ বিল্লাহ।
উল্লেখ্য, কিছুদিন আগে সংগঠনটির সন্মানীত এডমিন মোহাম্মদ তাজুল ইসলাম ছেলেটির জন্য সাহায্যের আবেদন জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেয়। তখন কিছু হৃদয়বান মানুষ ছেলেটির সাহায্যে এগিয়ে আসেন। এছাড়া এতে সংগঠনের সদস্যরাও যুক্ত হয়েছেন।
এভাবে মানবতার সেবায় এগিয়ে যাক সালথা ব্লাড ডোনার্স ক্লাব এটাই কামনা করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

