ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানবসেবায় আমৃত্যু কাজ করে যাবো : মাহমুদ হোসেন

admin
অক্টোবর ২৯, ২০২০ ১২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

মানবসেবায় আমৃত্যু কাজ করে যাবো

মো:মোছাদ্দেক হাওলাদার,বরিশাল॥ ঘড়ির কাটায় তখন বিকেল চারটা,সারাদিন ইউনিয়ন পরিষদের কাজ শেষে নিজেস্ব কার্যালয় সেন্টারের হাট কমিউনিটি সেন্টারে বসছি মাত্র। ঠিক এমন সময় চশমা চোখে লাঠি হাতে খুনখুনে এক বৃদ্ধা লোক গুটি গুটি পায়ে অফিসের দিকে আসছিলো।

দূর থেকে তাকে দেখেই এগিয়ে যাই তার কাছে। আমি কিছু বলার আগেই লোকটি বললেন আমাকেতো অনেক সাহায্য করেছেন। বয়স্ক ভাতাও দিয়েছেন। কিন্তু কি করব ছেলে মেয়েরা টাকা পয়সা দেয়না আমি চলবো কিভাবে?

জিজ্ঞাস করলাম এখন কি দরকার? কষ্ট করে কেন আসছেন? উত্তরে লোকটি বলল চাউল নাই। আমি দোকান থেকে ১০ কেজি চাল কিনে দিলাম। লোকটি হাসি মুখে চলে গেল।

আমি দিলাম ঠিকই কিন্তু এটা বড় কিছু দেয়া নয়। বাস্তবতায় বয়স্ক ভাতা বলেন আর যত ভাতাই বলেন টাকার অংকটা খুবই নগন্য,যা দিয়ে চলা খুব কঠিন। এর মধ্যে আবার যারা একটা ভাতা পায় তাকে অন্য ভাতা দেয়ার সুযোগ নেই। আমার মনে হয় ভাতার পাশাপাশি বৃদ্ধাদের আয়বর্ধক কোন কাজ বা পেশায় অন্তর্ভুক্ত করতে পারলে ভাল হয়।

লেখাগুলো ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন তার নিজেস্ব ফেইসবুক আইডিতে পোষ্ট করছেন। এভাবেই দিন দিন মানবতার সেবা দিয়ে বেড়াচ্ছেন মানবতার ফেরিওলা খ্যাত ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন।

এ প্রসঙ্গে মাহমুদ হোসেন রিপন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমৃত্যু দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে গেছেন। তার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশ ও জাতির ভাগ্যোন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তার সৈনিক হিসেবে আমিও সৈই আদর্শকে ধারণ ও লালন করে আর অবস্থান থেকে ক্ষুদ্র ভাবে হলেও মানবসেবায় আমৃত্যু কাজ করে যাবো।

স/এষ্