ঢাকাবুধবার , ১৩ জুন ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানবতার শেষ পাতায় সংগঠনের ঈদ বস্ত্র বিতরণ


জুন ১৩, ২০১৮ ৯:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

মানবতার শেষ পাতায় সংগঠনের উদ্যোগে বারপাড়ায় ঈদ বস্ত্র বিতরণ কাদঁবেনা কেউ হাসবে সবাই মানবতায় এগিয়ে যাই এই স্লোগানকে সামনে রেখে “মানবতার শেষ পাতায়” সংগঠনের উদ্যোগে কুমিল্লা মহানগরীর বারপাড়া এলাকায় সুবিধাবঞ্চিত শিশু ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয় । প্রাথমিক পর্যায়ে শুক্রবার বিকেল ৩টায় নগরীর বারপাড়া সহ বিভিন্ন এলাকার দরিদ্র ও অসহায় নারী, বৃদ্ধ ও শিশুকিশোর প্রায় ৫০জন মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে। মানবতার শেষ পাতায় কর্তৃক আয়োজিত উক্ত ঈদ বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ও কুমিল্লা পেশাজীবি সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজিজুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা.রাসেল আহম্মেদ সহ-সভাপতি রোটারি ক্লাব অব কুমিল্লা সিটি। সাংবাদিক তৌহিদ হোসেন সরকার, সহ-সভাপতি কুমিল্লা পেশাজীবি সাংবাদিক ইউনিয়ন। সাংবাদিক মোঃ মাহফুজ বাবু , আহ্বায়ক কুমিল্লা জেলা মফস্বল সাংবাদিক ফোরাম। মানবতার শেষ পাতায় সংগঠনের সংগ্রামী আহবায়ক মেহেদী হাসান রনি এর সভাপতিত্বে এবং যুগ্ন আহবায়ক ইব্রাহীম খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ন আহবায়ক মোঃ ইফতেখার আলম ইরফান। সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক ডাঃ ফখরুল ইসলাম খান সহ যুগ্ন আহবায়ক মোঃ ইফতেখার আলম ইরফান, এছাড়া ও আরো উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদস্যবৃন্দরা।

স/মা