মানবতার অনুকরণীয় দৃষ্টান্ত ইউএনও — মিজাবে রহমত
তৌকির আহমেদ শাহীন, তারাকান্দা (ময়মনসিংহ )প্রতিনিধিঃ
তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার হিসাবে মিজাবে রহমত যোগদানের পর মানবতার সেবায় হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবাদান করেন, অক্লান্ত পরিশ্রম এর মাধ্যমে মানবতার বাতিঘর হয়ে উঠেছেন।
মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীজনাব,শরীফ আহমেদের দিকনির্দেশিকা হিসেবে কাজ করে যাচ্ছেন।তারাকান্দার জলবদ্ধতা নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।মাঝিয়ালী বাজার থেকে উপজেলা চেয়ারম্যান এর বাড়ী পর্যন্ত জলবদ্ধতা তৎক্ষনাৎ নিরসন করে দেন।
সরকারে আশ্রয়নের মানুষ গুলোর নিয়মিত খোঁজখবর রাখেন।বিভিন্ন প্রকল্পের নিজে গিয়ে তদারকি করেন। কাজের গুনগত মান সঠিক না পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকেন।
উপজেলা চেয়ারম্যান এড ফজলুল হকের সাথে কথা বলে জানাযায়,তিনি একজন সৎ ও দক্ষ অফিসার। নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।তিনি প্রতিদিন মাননীয় প্রধানমন্ত্রীর গৃহায়ণ কর্মসুচীর তদারকি করে যাচ্ছেন।নিয়মিত খোজ খবর নেন যারা ঘর পেয়েছেন।
স/বি

