ঢাকাসোমবার , ৭ ফেব্রুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত-১০

admin
ফেব্রুয়ারি ৭, ২০২২ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত-১০, বসত ঘর ভাংচুরে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত

এম এ কাদের, মাধবপুর থেকে: ঢাকা-সিলেট মহাসড়ককের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ১১নং বাঘাসুরা ছালাহাবাদ মাদ্রাসা গেইটে ৬ ই ফেব্রুয়ারী বিকাল ৩ টায় ঢাকাগামী কুমিল্লা ট্রান্সপোর্ট বাস কুমিল্লা – ব – ১১-০০৯৫ ও সিলেটগামী সেভেনসিটার (মেক্সি) সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং ১০ জন আহত হয়।

আহতদের মাধবপুর ও হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসার ভর্তির করা হয়েছে। উপজেলার বাঘাসুরা ছালাহাবাদ মাদ্রাসা গেইটে রবিবার দুপুর দিকে যাত্রীবাহীবাস ও চান্দের গাড়ীর মুখোমুখি সংঘর্ষে চান্দের গাড়ীর ড্রাইভার ছায়েদ মিয়া(৫২) ঘটনাস্থলেই নিহত হয়েছে।

নিহত ছায়েদ মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দুপুর আড়াই দিকে সিলেট থেকে কুমিল্লা ট্রান্সর্পোটের একটি যাত্রীবাহী বাস উল্লেখিত এলাকায় একটি চান্দের গাড়ীর সঙ্গে মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই চান্দের গাড়ীর ড্রাইভার ছায়েদ মিয়া নিহত হয়। খবর পেয়ে মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা এবং শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম জানান, গাড়ি দুটি আটক করা হয়েছে।

তবে কুমিল্লা ট্রান্সপোর্টের চালক পলাতক আছে। পুলিশ ও ফায়ারসার্ভিস এর লোকজন আসার আগেই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করায় তাদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি। কুমিল্লা ট্রান্সপোর্ট বাসটি সেভেনসিটারের সাথে সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে হরিতলা গ্রামের মোজ্জাম্মেল হকের বাড়ির বসত ঘরের দেওয়াল ভেঙে সম্পূর্ণ ঘরের ফাটল ধরে।

আবার ঘরের কোন কোন জায়গায় দেওয়াল দ্বিখণ্ডিত হয়ে গেছে। এছাড়া পাশে আরেকটি টিনের ঘরও ভেঙ্গে যায়। মোজ্জাম্মেল হক জানান, এই দুর্ঘটনায় তার আধাপাকা বসত ঘরটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। সবমিলিয়ে প্রায় ৫ লাক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।

আর ঘটনার পরেই হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মাঈনুল ইসলামের নেতৃত্বে এস আই হাসান আলী একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স/এষ্