ঢাকাবুধবার , ২৯ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মাধবপুরের নোয়াপাড়ায় অবৈধ করাত বন্ধ ও যন্ত্রপাতি জব্দ

admin
সেপ্টেম্বর ২৯, ২০২১ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুরের নোয়াপাড়ায় অবৈধ করাত বন্ধ ও যন্ত্রপাতি জব্দসহ ২ মাসের কারাদণ্ড প্রদান ও ২০০০ টাকা অর্থদণ্ড

এম. এ কাদের, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে অবৈধ করাত বন্ধ ও যন্ত্রপাতি জব্দ করছে । উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে বুধবার দুপুরে করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ এর আওতায় অবৈধ করাত কল বিরোধী এক অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন, বন বিভাগ, পুলিশ বিভাগ ও আনসার বাহিনীর যৌথ এ অভিযানে ৬টি অবৈধ করাত কল বন্ধ করে দেওয়া হয়, এসব করাতকলের সকল যন্ত্রপাতি জব্দ করা হয় এবং করাতকল মালিক মোঃ ইয়াকুব আলী (৫০), পিতা মৃত মোঃ সিদ্দিক আলী, সাং নোয়াপাড়া কে ২ মাসের কারাদণ্ড প্রদান ও ২০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

এ অভিযানে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন, সহকারী বন সংরক্ষক হবিগঞ্জ মোঃ মারুফ হোসেন, সহকারী বন সংরক্ষক মোঃ মনিরুল ইসলাম, রেঞ্জ কর্মকর্তা, রঘুনন্দন রেঞ্জ এবং মোঃ আব্দুল কাদের, উপ-পুলিশ পরিদর্শক।

স/অ