মাদারীপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক-২
আবু নাসের, ফরিদপুর ব্যুরো: মাদারীপুর জেলার সদর মডেল থানা হতে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মাদারীপুর র্যাব-৮, সিপিসি-৩, এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এলিট ফোর্স র্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাদ, চোরাচালান ও মাদক এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। র্যাবের তথা আইন-শৃংখলা বাহিনীর নিয়মিত মাদক বিরোধী অভিযান দেশব্যাপী সমাদৃত। র্যাব-৮, মাদারীপুর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে একজন মাদক ব্যবসায়ী সম্পর্কে তথ্য পায় এবং তাহাকে গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহন করিতে তৎপরতা শুরু করে।

র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে ২৯ জুন ২০২২ইং তারিখ ০৪.৩৫ ঘটিকার সময় মাদারীপুর জেলার মাদারীপুর থানাধীন পখিরা সাকিনস্থ “আছমত আলী খান সেতু টোল প্লাজা” এর পূর্ব পাশে শরীয়তপুর হইতে মাদারীপুর গামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে “দিদার পরিবহন” নামক একটি বাস তল্লাশী পূর্বক আসামী মোঃ ইলিয়াস আহম্মেদ(২৩), পিতাঃ আনোয়ার হোসেন, সাং-ভূঁইয়ারা, ওয়ার্ড নং-০১, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর ও মোঃ ফয়সাল মিয়া(১৯), পিতা-মোঃ ফরিদ মিয়া, সাং-দেবগ্রাম, ওয়ার্ড নং-০৮, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া দ্বয়কে গাঁজাসহ হাতে নাতে আটক করে। এসময় আটককৃত আসামীদ্বয়ের নিকট হতে ২০ কেজি গাঁজা, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল এবং ০২টি সীমকার্ড ও মাদক বিক্রয় লব্ধ নগদ ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাহারা একে অপরকে যোগসাজসে দীর্ঘদিন যাবৎ চাঁদপুর ঘাট ব্যবহার করে মাদারীপুর ও শরীয়াতপুর জেলাসহ অন্যান্য স্থানে গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য পরিবহণ করে আসছিল ।
র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুরের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মাদ সাদেকুল ইসলাম জানান, ধৃত আসামীদেরকে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে ।
র্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে