ঢাকামঙ্গলবার , ১০ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মাদক সেবন ও সংরক্ষণের দায়ে গৌরীপুরে তিন জনকে দন্ড

চমক নিউজ, বেনাপোল অফিস
আগস্ট ১০, ২০২১ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মাদক সেবন ও সংরক্ষণের দায়ে গৌরীপুরে তিন জনকে দন্ড

 সুপক রঞ্জন উকিল গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ময়মনসিংহের গৌরীপুরে তিন ব্যক্তিকে কারাদন্ড ও অর্থ দন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
এর আগে মঙ্গলবার ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে একটি টিম  গৌরীপুরে অভিযান চালায়। অভিযানে ৪ গ্রাম হেরোইন ও ২০০ গ্রাম গাঁজা সহ তিন ব্যক্তিকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করে দন্ড দেয়া হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের মোঃ শামসুল হকের ছেলে  মোঃ সোহাগ (৩২) ১০ মাস কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে মোঃ শওকত ফকির (৬০) ৩ মাস কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা ও  পৌর শহরের সতীষা মহল্লার মৃত হাসেমের ছেলে রবিকুল ইসলাম (৩২) ৩ মাস কারাদন্ড ৩ হাজার টাকা জরিমানা।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।
স/বি